সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যাংক খাতে অযোগ্য নিয়োগের প্রতিবাদে ফকিরহাটে মানববন্ধন | চ্যানেল খুলনা

ব্যাংক খাতে অযোগ্য নিয়োগের প্রতিবাদে ফকিরহাটে মানববন্ধন

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে বাগেরহাটের ফকিরহাটে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফকিরহাট শাখা কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।

ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মাও: হাবিবুল্লাহ, মো: মিজানুর রহমান, মো: আব্দুল্লাহ সহ বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মো মোস্তাফিজুর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক এস আলম গ্রপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ফকিরহাট শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: রহমত উদ্দিন হাওলাদার বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রæপ ইসলামী ব্যাংকের কর্তৃত্ব নিয়েছিল। সে সময় বিজ্ঞাপন ও পরীক্ষা ছাড়াই অনেক মানুষকে ব্যাংকে নিয়োগ দিয়েছিল। যে কারনে ব্যাংকে অযোগ্য ও অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে। বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যে দাবী জানিয়েছেন তা যোত্তিক দাবী বলে তিনি মনে করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।