সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হামাসের হামলায় ৯০০ ইসরায়েলি নিহত | চ্যানেল খুলনা

হামাসের হামলায় ৯০০ ইসরায়েলি নিহত

হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। প্রতিদিনই বাড়ছে ইসরাইলে মৃতের সংখ্যা। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের বরাত দিয়ে সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক দূতাবাস কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯শতে দাঁড়িয়েছে।

এদিকে ইসারায়েলি একটি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তের ১০ মাইলের মধ্যে অবস্থিত কিব্বুজ বিয়ারি নামক এলাকা থেকে একসঙ্গে ১০০ ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ারি হলো প্রথম এলাকা যেখানে হামাস শনিবার প্রথম হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে অপহরণ করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত বিয়ারিতে ৭০-১০০ জনের মতো হামাস যোদ্দাকে হত্যা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।