সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জিয়ার ঠিকানা মুছতে গেলে নিজেরাই মুছে যাবেন : গয়েশ্বর | চ্যানেল খুলনা

জিয়ার ঠিকানা মুছতে গেলে নিজেরাই মুছে যাবেন : গয়েশ্বর

‘নিজের ঘর সামলানোর’ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র। তিনি বলেন, কারো ঠিকানা মুছতে যাবেন না। নিজের ঘর সামলান। জিয়াউর রহমানের ঠিকানা মুছে দেওয়ার চেষ্টা করলে নিজেদের নাম-ঠিকানাই জনগণের অন্তর থেকে মুছে যাবে।

সোমবার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলটির আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

রোববার (২১ মার্চ) এক ভিডিও কনফারেন্সে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানাই থাকবে না’। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনায় গয়েশ্বর বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। এ সত্য মুছে ফেলা যায় না। তাকে আঘাত করতে গেলে তিনি আরও বেশি উদ্ভাসিত হবেন। উল্টো আপনারা নিজেরাই নিঃশেষ হবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাস, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় অসুস্থ নেতাদের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। ওলামা দলের আহ্বায়ক নেসারুল হক মোনাজাত পরিচালনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।