সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া : রিজভী | চ্যানেল খুলনা

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া : রিজভী

বেগম খালেদা জিয়াকে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের প্রথম ৬ মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। বিগত ৬ মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়া হবে। আগামী ৬ মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, শপথ গ্রহণের পূর্বে পদত্যাগ করার কোনও আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদে ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন, তাই তিনি দায়িত্ববোধ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ও পদত্যাগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।