সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২ মার্চ পালনে খুলনায় বিএনপি ও জেএসডি’র প্রস্তুতি | চ্যানেল খুলনা

২ মার্চ পালনে খুলনায় বিএনপি ও জেএসডি’র প্রস্তুতি

মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক প্রেক্ষাপট ১৯৭১ সালের ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগ ও ডাকসুর পক্ষ থেকে প্রথম পতাকা উত্তোলিত হয়। ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। দিনটি পালনের জন্য খুলনায় বিএনপি ও জেএসডি প্রস্তুতি নিয়েছে।

বিএনপির পক্ষ থেকে খুলনায় ২ মার্চ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ২ মার্চ আ ম আব্দুর রব পতাকা উত্তোলন এবং ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। কেন্দ্র বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ করেন এই ইতিহাস অস্বীকার করার উপায় নেই। ৭ মার্চে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের ভাষণ অবশ্যই ইতিহাস। বিএনপি নেতৃবৃন্দ বল‌ছেন, কাউকে খাটো করার ইচ্ছে নেই। কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাওয়া করা হয়ে‌ছে।

খুলনা আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের দাওয়াত করা হবে কী না এ প্রশ্নের প্রশ্নের উত্তরে নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলের অভ্যন্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জেএসডি’র খুলনা জেলা ও নগর শাখা মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম সভায় প্রধান অতিথি থাকবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাসদ, জাসদ (ইনু) ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।