সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার | চ্যানেল খুলনা

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার

কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে অসাবধানতাবশত দুই বছর বয়সী কন্যাশিশুকে কুমিল্লার একটি রেস্তোরাঁয় ফেলে চলে যায় পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে আসা একটি পরিবার। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সমাজসেবা বিভাগের উদ্যোগে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাস্টারপাড়া এলাকায় অবস্থিত জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান, পাকিস্তান থেকে আসা পরিবারটি দুটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে তারা জাইতুন রেস্তোরাঁয় নাশতা করেন। নাশতা শেষে যাত্রা শুরুর সময় শিশুটির বাবা-মা মনে করেন, নাফিসা দাদা-দাদির গাড়িতে রয়েছে। অন্যদিকে দাদা-দাদিও ধারণা করেন, শিশুটি বাবা-মায়ের গাড়িতেই উঠেছে। এ ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্তোরাঁতেই থেকে যায়।

পরিবারটি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। এদিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ শিশুটিকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, পরিবারটি চলে যাওয়ার কিছুক্ষণ পর শিশুটিকে একা দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে অবহিত করেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর বিকেল ৩টার দিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।