সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৮ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থীর গনসংযোগ | চ্যানেল খুলনা

২৮ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থীর গনসংযোগ

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর থানার ২৮ নং ওয়ার্ডের মওলার বাড়ির মোড়, ছোট খালপাড়, বড় খালপাড়, জাকারিয়া রোড, জোড়াকল বাজার, টুটপাড়া মেইন রোড, কবরখানা রোড, পশ্চিম টুটপাড়া মেইন রোড, ফরিদ মোল্লার মোড়, মিয়াপাড়া মেইন রোড, করের বাজার, বাগান বাড়ি, ইলাক্সের মোড়, জাপান বাংলাদেশ রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে ভোটারদের সাথে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মঈন উদ্দিন, আব্দুল মান্নান, রেদওয়ান করিম রিপন, মোঃ মাহবুব হাসান, বাদল মীর, আব্দুল আজিজ, সুমন হাওলাদার, আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, মইন খান, জাকির হোসেন, বুলবুল হোসেন, রমজান আলী, আল-আমিন, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার, ফাহিমুর রহমান, রাজ, নুরুল করিম, আরাফাত শিকদার, মোঃ মাশরাফি, মোঃ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।