সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৬ ফেব্রুয়ারি ভ্যাক্সিন উৎসব উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

২৬ ফেব্রুয়ারি ভ্যাক্সিন উৎসব উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

আগামী ২৬ ফেব্রুয়ারি এক কোটি জনগোষ্ঠীকে করোনা ভ্যাক্সিন প্রদান করা হবে। এর মধ্যদিয়ে ৭০ শতাংশ জনগোষ্ঠী প্রথম ডোজ টিকার আওতায় আসবে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক ভিডিও কনফারেন্স আজ (বুধবার) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমেদ কায়কাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম,  সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা  ও  স্বাস্থ্য কর্মকর্তাগণ  অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয় ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম স্পটরেজিস্টেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
উৎসবমুখর পরিবেশে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত গণটিকা কার্যক্রমে ছিন্নমূল ভাসমান মানুষকে টিকার আওতায় আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।