সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২১ মামলার আসামি ‘ট্যারা মোস্ত’ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

২১ মামলার আসামি ‘ট্যারা মোস্ত’ গ্রেপ্তার

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ ২১ মামলার আসামি শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্ত বান্দাবাজার সিমেন্ট ফ্যাক্টরি রোডের শেখ আবুল হোসেনের ছেলে। সে খুলনার আলোচিত ভূমিদস্যু, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, লবনচরা মোক্তার হোসেন রোডের মৃত মনির হোসেন চৌধুরীর স্ত্রী স্বপ্না বেগম সোমবার ট্যারা মোস্তর বিরুদ্ধে লবনচরা থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা করেন। তার প্রেক্ষিতে পুলিশ লবনচরা বান্দাবাজার এলাকা থেকে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) বায়েজীদ আকন বলেন, তার বিরুদ্ধে খুলনা সদর থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবনচরা ও রূপসা থানায় সাতটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২১ মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে। ট্যারা মোস্তকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে আলোচিত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেপ্তার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগেও ট্যারা মোস্ত র‌্যাব-পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রতিবারই সে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।