সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হিজড়াদের সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে | চ্যানেল খুলনা

হিজড়াদের সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে

হিজড়া সম্প্রদায় সমাজে অহেলিত জনগোষ্ঠী। তারা যাতে অধিকার বঞ্চিত না হয় সে দিকে সবাইকে নজর দিতে হবে। তাদেরকে সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে। তাদের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা। তাদেরকে এ সমাজ বাড়িভাড়া দিতে চায় না। তাদের আবাসন ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে খুলনার দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি গড়ে তোলা বন্ধু মিডিয়া ফোরামের উদ্যোগে তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সোশ্যাল মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার। অতিথি ছিলেন মিডিয়া ফোরামের সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য ও সিনিয়র সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লা, নক্ষত্র যুব ও মানব কল্যাণ সোসাইটির প্রধান পাখি দত্ত, স্বপ্ন চূড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি আফরিন ইসলাম অর্পা, প্রান্তজ যুব সংঘের সভাপতি জাহিদুর রহমান, রিনা হিজড়া প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।