সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান | চ্যানেল খুলনা

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, যারা ‘এক দফা’ কর্মসূচির কথা বলছে এবং যারা দেশের বাইরে চলে গেছে, তাদের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর মতো কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন এবং ‘গুপ্ত ও স্বৈরাচারী রাজনীতি’র বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এদিন ফুলগাজীর অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।