সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ'র জন্মদিনের শুভেচ্ছা খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের | চ্যানেল খুলনা

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র জন্মদিনের শুভেচ্ছা খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের

ঢাকার ধনাঢ্য পরিবারে জন্মগ্রহন করেও হার মানতে হয়েছে সর্বনাশা পদ্মার কাছে। বার বার পদ্মার ভাঙনে শতবিঘা সম্পত্তি বিলীন হবার পরেও থেমে জাননি জননেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নির্মল রঞ্জন গুহ। নির্মল রঞ্জন গুহ ঢাকা জেলার সন্তান হয়েও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি এবং বাংলাদশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতির দায়িক্ত পালন করে ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতির দায়িক্ত পালন করছেন। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন তিনি। স্কুল জীবনে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিয়ে শুরু করে পরবর্তীতে কলেজ, জেলা ও কেন্দ্রীয় ছাত্র রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালের ৭ই সেপ্টেম্বর তৎকালীন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পরে ছাত্র রাজনীতি থেকে তিনি বিদায় নিয়েছি। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলার আহব্বায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরবর্তী কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং বিভিন্ন সময়ে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৯ সালের ১৬ নভেম্বর জাতীয় সম্মেলনে তিনি কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। স্বেচ্ছাসেবক লীগে দায়িত্ব পালন কালীন সময়ে খালেদা- নিজামী জোট সরকার বিরোধী আন্দোলনে একাধিক বার জেল জুলুমের স্বীকার হয়েছেন। ওয়ান ইলেভেনের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান করোনা কালীন সময়ে তাঁর নেতৃত্বে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক লীগ সমগ্র বাংলাদেশে স্বক্রিয় ভুমিকা রেখে মানবিক নেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। করোনা কালীন সময়ে আতœমানবতার সেবায় নিয়োজিত থেকে নিজেও করোনায় আক্রন্ত হয়েছেন।

বাংলাদশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ’র আজ শুভ জন্মদিন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রীয় নেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।