সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখা যাবে | চ্যানেল খুলনা

স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখা যাবে

চ্যানেল খুলনা ডেস্কঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসমূহে অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমলসমূহ আগামীকাল ১০ মে (রবিবার) থেকে সীমিত আকারে চালুর রাখা যাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অনুসরণীয় শর্তসমূহ নিম্নরূপ:
হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থলে হকার, ফেরিওয়াল ও অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। প্রতিটি শপিংমল, শোরুম ও দোকানে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরিধান ব্যতিত কোন ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না। সকল বিক্রেতা ও দোকানের কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। প্রতিটি শপিংমল বা বিপণী বিতানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে, মৃত্যু ঝুঁকি আছে’ সম্বলিত ব্যানার টানাতে হবে। যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মার্কেটের সামনে ও ভেতরে মার্কিং করতে হবে।
এছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। সকল প্রকার সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।
সকল জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বলা হলো। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা জেলা প্রশাসনের এক গণ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।