সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযান | চ্যানেল খুলনা

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযান

করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় খুলনার জেলা প্রশাসন আজ (মঙ্গলবার) নগরীর ডাক বাংলা, দৌলতপুর বাজার এবং খালিশপুর চিত্রালি বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে।
মোবাইকোর্ট পরিচালনাকালে দরিদ্র মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় ২০ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার কারণে ৪২ জনকে ১৮ হাজার চারশত টাকা অর্থদন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে এই মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল এবং দেবাশীষ বসাক।
অনুরূপ দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও পাইকগাছা উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোবাইলকোর্ট পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে এপিবিএন, সদর থানা, দৌলতপুর, খালিশপুর থানা এবং উপজেলার স্ব-স্ব থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।