সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএইচবিএফসি’র নানা কর্মসূচী | চ্যানেল খুলনা

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএইচবিএফসি’র নানা কর্মসূচী

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে। এদিন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর নেতৃত্বে কর্পোরেশনের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ধানমন্ডি ৩২ নম্বর ও প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল ৮.৩০টায় ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সদর দফতর ও ঢাকা জেলাধীন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানান। এদিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিএইচবিএফসি। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক নেতৃত্¦ ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় পর্ষদ চেয়ারম্যান, পরিচালক ড. নাছিমা আকতার ও তপন কুমার ঘোষ এবং ব্যবস্থাপনা পরিচালকসহ কর্পোরেশনের উল্লেখযোগ্যসংখ্যক নির্বাহী ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ আলোচনা করেন। দিবসটি উপলক্ষ্যে এদিন কর্পোরেশনের বিভিন্ন অফিসভবন বর্ণালী আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।