সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক | চ্যানেল খুলনা

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৮ জুন রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ও বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কেএনএফ ও ইউপিডিএফের (মূল) সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। ওই অভিযানের ধারাবাহিকতায় থাংদয় বমপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ জওতোয়াং বমকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।