সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপি দেশব্যাপি কালো দিবস সোমবার | চ্যানেল খুলনা

সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপি দেশব্যাপি কালো দিবস সোমবার

সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নির্বাচারে হত্যার প্রতিবাদে সোমবার, ২১ ডিসেম্বর দেশব্যাপি কালো দিবস পালন করবে বিএনপি। সম্প্রতি সীমান্তবর্তী কয়েকটি জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে বাংলাদেশী নাগরিককে হত্যা করে। বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দূর্বলতার কারণে সীমান্তে বিরামহীনভাবে চলছে বাংলাদেশী হত্যা। সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারের নির্বিকার ভূমিকা জনগনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের দাবীতে ২১ ডিসেম্বর সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কালো দিবস উপলক্ষে বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো পোষাক পরিধান ও কালো ব্যাজ ধারণ করবে। একই সাথে সকাল সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ের সামনে গণ-অবস্থান পালন করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সকল নেতাকর্মীদের কালো দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।