সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
"সিরাক বাংলাদেশের খুলনা ডিভিশনাল ওয়েবিনার (ভার্চুয়াল সংলাপ) সম্পন্ন" | চ্যানেল খুলনা

“সিরাক বাংলাদেশের খুলনা ডিভিশনাল ওয়েবিনার (ভার্চুয়াল সংলাপ) সম্পন্ন”

কোভিড১৯ এর মহামারী সময়ে কিশোর-কিশোরী এবং তরুনদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে (বৃহস্পতিবার ১৮ জুন) ‘খুলনা বিভাগীয় অনলাইন মিটিং (ওয়েবিনার)’ সম্পন্ন করেছে সিরাক বাংলাদেশ খুলনা ডিভিশন।
সিরাক-বাংলাদেশ এর এসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমার সঞ্চালনায়, খুলনা ডিভিশনের প্রায় ৩০ জন তরুন সহ এই ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোঃ আব্দুল আলীম। ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে তিনি কোভিড ১৯ পরিস্থিতিতে কৈশোর বান্ধব সেবা কেন্দ্রের অবস্থা, এই পরিস্থিতিতে কিশোর-কিশোরী ও তরুণদের নিয়ে ডিজিএফপি গৃহীত কার্যক্রম নিয়ে সময়োপযোগী আলোচনা করেন। তিনি বলেন, সরকার স্কুল পর্যায়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে তাদের স্বাস্থ্যসেবা আরো বেশি নিশ্চিত হবে।
মিটিংয়ে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা জেলার বিশেষ প্রতিনিধি, সাংবাদিক মোস্তফা জামাল পপলু। তিনি তার আলোচনায় কোভিড ১৯ পরিস্থিতিতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি কিশোর-কিশোরী আর ইয়ুথদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অংশগ্রণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ দেন অতিথিবৃন্দ। ভার্চুয়াল সংলাপের শুরুতেই প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে তরুণদের ভাবনা বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন সিরাক- বাংলাদেশ এর অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা। উপস্থাপনায় উল্লেখ করা হয়, অধিকাংশ কিশোর-কিশোরীরা তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পরিবারে সদস্যদের সঙ্গে আলোচনা করতে ভয় ও লজ্জা পায়। বর্তমানে বিশ্বে ২১৪ মিলিয়ন কিশোর কিশোরী এবং নারী পরিবার পরিকল্পনা জন্ম নিরোধক এর সঠিক তথ্য পাচ্ছে না।
উল্লেখ্য, সিরাক বাংলাদেশ কিশোর-কিশোরিদের প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা একটি দেশীয় সংগঠণ। দেশের ৮টি ডিভিশনে সংগঠণটি কাজ করে যাচ্ছে।-প্রেস রিলিজ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।