সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিটি মেয়র নগরীতে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন | চ্যানেল খুলনা

সিটি মেয়র নগরীতে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনার দৌলতপুর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে দূরত্ব বজায় রেখে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্ল্যা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রব মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র তিনশত নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ৮, ১১, ১২, ১৮, ১৬ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ মোট এক হাজার ছয়শত পঞ্চাশ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।