সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিবৃতি | চ্যানেল খুলনা

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিবৃতি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সভাপতি অসুস্থতা জনিত কারনে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডায়বেটিস, ইউরিনে সমস্যা ও জ্বর এর কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। শনিবার বেলা সাড়ে দশটায় তিনি নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহ ধর্মিনী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যান্যরা। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিস টা বেশি রয়েছে, একই সাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারনে তার প্রচুর জ্বর হয়েছিল। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষন রাখা যায়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।