সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগর ছাত্রলীগের বিবৃতি | চ্যানেল খুলনা

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগর ছাত্রলীগের বিবৃতি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থতা জনিত কারনে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডায়বেটিস, ইউরিনে সমস্যা ও জ্বর এর কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। শনিবার বেলা সাড়ে দশটায় তিনি নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহ ধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার এম. পি. সহ পরিবারের অন্যান্যরা। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিস টা বেশি রয়েছে, একই সাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারনে তার প্রচুর জ্বর হয়েছিল। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোকসমাগম কম হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।