সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্চ কমিটিতে কোনো নাম দেবে না বিএনপি : ফখরুল | চ্যানেল খুলনা

সার্চ কমিটিতে কোনো নাম দেবে না বিএনপি : ফখরুল

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির পক্ষ থেকে নতুন গঠিত জাতীয় সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের কাছে সার্চ কমিটি মূল্যহীন, অর্থহীন। গতবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এটাতে কোন লাভ হয় না। সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনে নাম দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের কাছে এর কোনো মূল্য নেই।’
সোমবার সকাল ১১টায় হাসপাতালে বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে যদি আগামী নির্বাচন হয়, তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কারণ সে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে না।’
তিনি বলেন, ‘আমরা দেখছি বিশিষ্টজনের সঙ্গে আলোচনা হচ্ছে, সার্চ কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন।’
নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) প্রথম বৈঠক রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দিতে বলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।