সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পূর্ন প্রস্তুতি নিতে হবে : মাওঃ আব্দুল আউয়াল | চ্যানেল খুলনা

সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পূর্ন প্রস্তুতি নিতে হবে : মাওঃ আব্দুল আউয়াল

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দায়িত্বশীলদেরকে দক্ষতার সাথে সকল কাজ আঞ্জাম দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এসেছে কোরবানির নজরানা পেশ করার। সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ঘরে ঘরে আদর্শসমাজ বিনির্মানের দাওয়াত পৌঁছে দিতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, শেখ হাসান ওবায়দুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মুফতি আমানুল্লাহ, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, মাস্টার মইন উদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আলফাত হোসেন লিটন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোহাম্মদ সজীব, আলামিন বিডিআর, মোঃ আব্দুল মান্নান, মোঃ কামরুজ্জামান থানার নেতৃবৃন্দ।

আব্দুল আউয়াল আরও বলেন, বিগত বছরগুলোতে মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা অপরিকল্পিতভাবে খরচ করা হয়েছে। প্রতিযোগিতা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশ পাচার টাকাগুলো ফেরত আনার কার্যকর পদক্ষেপগ্রহণ করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।