সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারের ছোটখাটো ভুল হতেই পারে: নাসিম | চ্যানেল খুলনা

সরকারের ছোটখাটো ভুল হতেই পারে: নাসিম

চ্যানেল খুলনা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের ছোটখাটো ভুল হতেই পারে। আমাদের ভুল-ত্রুটি নির্দিষ্ট ফোরামে আলোচনা করে সমাধান করতে হবে, যেন শত্রুরা কোনো সুযোগ না পায়। আমরা দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করছি। ’৭৫ সালের পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের কারণেই আজকের বাংলাদেশ পেয়েছি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবেগের বশে বক্তব্য দেওয়ার সময় ১৪ দলের নীতির বিরুদ্ধে কথা বলার দরকার নেই উল্লেখ করে নাসিম বলেন, আমরা অনেক কাজ করেছি। অনেক অসম্ভব কাজ সম্ভব করেছি শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। ইনশাল্লাহ, আমরা তার নেতৃত্বে ৭২-এর সংবিধানে ফিরে যাবো।

নুসরাত হত্যাকাণ্ডের রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের রায় অত্যন্ত সীমিত সময়ের মধ্যে হয়েছে। সারাদেশের জনগণ খুশি হয়েছে। কিন্তু, বিএনপি এই রায়ের মধ্যেও খুঁত খুঁজে বেড়ায়। তারা বলে, ওসির বিচার হলো না কেন? জ্ঞানপাপীরা বলে, এই রায়ের মধ্যে ত্রুটি আছে, কারণ তারা নুসরাত হত্যাকাণ্ডের রায়কে বিলম্বিত করে আন্দোলনের ইস্যু করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার অত্যন্ত বিচক্ষণতার কারণে বিএনপি সফল হয়নি।

বিএনপিকে উদ্দেশ্য করে ১৪ দলের সমন্বয়ক বলেন, কিছুদিন আগে ১৪ দলে কিছুটা সমস্যা হয়েছিল। শেখ হাসিনার নির্দেশে আমরা সমস্যার সমাধান করেছি। অনেকে অপেক্ষা করছিল, এই বুঝি জোট ভেঙে গেলো, ১৪ দলের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেলো! তারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি করছিল। তাদের চক্রান্ত আমরা সফলভাবে মোকাবিলা করেছি।

তিনি আরও বলেন, আমাদের ভুল-ত্রুটি নির্দিষ্ট ফোরামে আলোচনা করে সমাধান করতে হবে, যেন শত্রুরা কোনো সুযোগ না পায়। আমরা দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করছি। ’৭৫ সালের পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের কারণেই আজকের বাংলাদেশ পেয়েছি। তাই, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।