সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারের উন্নয়ন যারা বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে- সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

সরকারের উন্নয়ন যারা বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে- সালাম মূর্শেদী এমপি

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও বিজেএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের চরম শেখরে পদার্পন করছে ঠিক তখনি স্বাধীনতা বিরোধী অপশক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন যারা বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। আর এজন্য দলের নেতা-কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি দেশের অব্যাহত উন্নয়ন ত্বরান্বিত করতে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এরপর মহানগরীতে হোটেল গ্যান্ড প্লালিসিট উদ্বোধন করেন।
গতকাল শনিবার দুপুরে নগরীর কাস্টমঘাটস্থ রাজনৈতিক কার্যালয়ে রূপসা-তেরখাদা-দিঘলিয়া আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি’র নিজ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
রূপসা উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বা বাচ্চু, হোটেল উদ্বোধনের সময় অন্যান্যের সাথে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, এমপি’র সহধর্মিনী শারমিন সালাম, আঃ মজিদ ফকির, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুজ্জামন, এফএম ওহিদুজ্জামান, খান নজরুল ইসলাম, মোল্লা আরিফুর রহমান, কেএম আলমগীর হোসেন, মোল্লা আকরাম হোসেন, আইয়ুব মল্লিক বাবু, জাহাঙ্গীর হোসেন মুকুল, ইমদাদুল ইসলাম, অধ্যাপক সরদার ফেরদৌসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান জামাল, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ (মনা), মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁনসহ সভায় তিনটি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।