সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি ব্রজলাল কলেজে রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু | চ্যানেল খুলনা

সরকারি ব্রজলাল কলেজে রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

সরকারি ব্রজলাল কলেজ “রিপোর্টার্স ইউনিটি”এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “নির্ভীক কলমে জাগুক বিবেকের আগুন”-এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৬ মে) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো. হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এফ.এম.আবদুর রাজজাক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের উৎসাহী ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সৎ ও নির্ভীক সাংবাদিকতা চর্চার প্রতি উৎসাহিত করেন এবং বলেন-এমন একটি প্ল্যাটফর্ম তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।