সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু | চ্যানেল খুলনা

সরকারি ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু

খুলনা নগরের সরকারি ব্রজলাল কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ এর বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল ৯টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজজাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম খান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিএনসিসি, রেঞ্জার ইউনিট, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, কলেজ থিয়েটার, আবৃত্তি সংগঠন ‘৫২’ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক।

দুই দিনব্যাপী বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য যোগ্য প্রতিযোগীদের নির্বাচন করা হবে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।