সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো আচরণ করছেন: রিজভী | চ্যানেল খুলনা

সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো আচরণ করছেন: রিজভী

ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে শোকজ নোটিস পাঠানো হয়।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, একটা রাজনৈতিক দলের নেতা-কর্মী কখনোই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না। এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। নানা ডিফারেন্স অব অপিনিয়ন হতে পারে, সেটা হাউজের মধ্যে। ওপেন কোনো জায়গায় আমরা কোনো কথা বলতে পারি না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সরকারি কর্মকর্তারা যে প্রতিবাদ জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, আপনারা দেখেছেন, সংবিধানের কথা বলে তারা রাজপথে নেমে এসেছেন। তারা রীতিমত ব্যানার হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা-সমাবেশ করেছেন। বিচারক ও পুলিশ বাহিনী মানববন্ধন করেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

সংবাদ সম্মেলনে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি-আপ বাংলাদেশ-বৈছাআর ৩০ নেতা-কর্মী

তেল সংকটে জনদুর্ভোগ চরমে, সরকারি তথ্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ

সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি: জামায়াত আমির

৩৬ নারী আসনে বিএনপির টিকিট চান ১২০০ জন

গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের দেশজুড়ে গণমিছিলের ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।