সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সময়ের খবর সম্পাদকের ভগ্নিপতি শিক্ষক আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

সময়ের খবর সম্পাদকের ভগ্নিপতি শিক্ষক আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন

করোনা আক্রান্ত হয়ে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ আক্তারুজ্জামান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত ২০ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি দৈনিক সময়ের খবর সম্পাদক ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোঃ তরিকুল ইসলামের ছোট ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। গত ২১ জুলাই ঈদের নামাজের পর নগরীর বাগমারা বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ী ঝিনাইদহের শৈলকুপা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাড়ীতে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গতকাল শুক্রবার জুম্মাবাদ পশ্চিম বানিয়াখামার বাগমারা জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারি করোনেশন স্কুলের ইংরেজি শিক্ষক মোঃ আক্তারুজ্জামান (৪৮) নগরীর মিয়াপাড়া মেইন রোডের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
শোক : সময়ের খবর সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের ভগ্নিপতির শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের ইন্তেকালে সময়ের খবর পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। সময়ের খবরের বার্তা সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা শোক বার্তায় গভীর শোক প্রকাশ, মরহুমের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরুপভাবে শোক প্রকাশ করেছেন কর্মরত সকল সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।