সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সম্প্রীতি ও সৌহার্দ্য অব্যাহত রাখার আহবান; সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার | চ্যানেল খুলনা

সম্প্রীতি ও সৌহার্দ্য অব্যাহত রাখার আহবান; সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার

সর্বস্তরে আবহমানকাল যাবৎ লালিত সম্প্রীতি ও সৌহার্দ্য অব্যাহত রাখার আহবান জানিয়েছেন – দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। সম্প্রীতি ও সৌহার্দ্যের দীর্ঘদিনের এই ঐতিহ্যের বিরুদ্ধে যে কোন ধরণের উষ্কানীমূলক অপপ্রচার এবং কার্যক্রম প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন বলে নেতৃবৃন্দ মনে করেন। গতকাল শুক্রবার রাতে এ সম্পর্কিত এক আলোচনা সভা এবং পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল সংগঠনের খুলনা মহানগর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এস এম শাহনওয়াজ আলী, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, গাজী আলাউদ্দিন আহমদ, সরদার আবু তাহের, শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এবং সভার উপস্থাপক এম এ মান্নান বাবলু, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, বদিউজ্জামান লাবলু, ইসরাত জাহান জিনাত, হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, মোঃ নাঈম ফারহান, ফারজানা ইয়াসমিন পপি, শাহিন আলম বাবু, মোল্লা রাজীব হোসেন প্রমুখ।

সভার শেষ প্রান্তে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শায়খুল ইসলাম বিন হাসান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।