সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সমুদ্র ও উপকূলীয় এলাকায় লকডাউন নিশ্চিত করতে নৌবাহিনীর টহল অব্যাহত | চ্যানেল খুলনা

সমুদ্র ও উপকূলীয় এলাকায় লকডাউন নিশ্চিত করতে নৌবাহিনীর টহল অব্যাহত

দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে টহল অব্যাহত রেখেছে নৌবাহিনী। এসকল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে। এছাড়া এসকল এলাকাসমূহে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান করছে নৌবাহিনী।

ইতিমধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের মোট ৮টি কন্টিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকাসমূহে টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ¡ীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে। অন্যদিকে খুলনা নৌ অঞ্চলের ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করছে। ‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ’ এর আওতায় সরকারের নির্দেশনায় গত ১ জুলাই ২০২১ হতে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এসব এলাকায় নৌবাহিনীর কার্যক্রম অব্যহত থাকবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।