সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সমন্বয়ক হাসিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশ | চ্যানেল খুলনা

সমন্বয়ক হাসিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে সম্প্রতি টক শোতে সমন্বয়ক হাসিব আল ইসলামের এক বক্তব্যকে ‘আপত্তিকর’ বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসিবকে ওই বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

রোববার (৩ নভেম্বর) হাসিব আল ইসলামকে কারণ দর্শানোর এক নোটিশে এ নির্দেশ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব বলেন, যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লব এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না।

হাসিবের ওই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ দেওয়া কারণ দর্শানোর নোটিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।