সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘সন্তান না হওয়ার কষ্টে’ গৃহবধূর আত্মহত্যা | চ্যানেল খুলনা

‘সন্তান না হওয়ার কষ্টে’ গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে নিজ ঘর থেকে শিশির আক্তার কলি (২৬) নামে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কলির স্বামী হুমায়ুন কবির মিলটন গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা। দুজনের গ্রামের বাড়িই ঝিনাইদহের শৈলকুপার কুলচারায়। দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন কলি।

কলির আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বিয়ের পর দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন কলি। সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিল না। এ সময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায় কলি সিলিংফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গৃহবধূর স্বামী মিল্টন জানান, বিকালে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে গিয়েছিলাম। সেখান থেকে স্ত্রীকে বারবার ফোন দিলেও না ধরায় দ্রুত বাসায় চলে আসি। এসে দেখি সে সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।

গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবী যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের স্বামী, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন ওই নারী। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।