সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার | চ্যানেল খুলনা

টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে নিয়ে ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আশ্রব আলী (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ছাতক থানার পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে, নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মিজানুর রহমান মিজান।

গ্রেপ্তার আশ্রব আলী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নাগরাখালী গ্রামের মৃত মজর আলীর ছেলে।

ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা নেই, তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানাযায়, বুধবার (২৫ মার্চ) দুপুরে শিশুকে টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে নিয়ে যায় আশ্রব আলী। পরে গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার শর্তে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। বিষয়টি কেউ জানলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিল তিনি।

এদিকে শিশুটি ধর্ষকের কাছ থেকে ছাড় পেয়ে মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়। শিশুর মা ছাতক থানায় লিখিত অভিযোগ দাখিল করলে রাতেই আশ্রব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতনের শিকার ওই শিশুটিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২৬ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।