সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩ হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে | চ্যানেল খুলনা

৩ হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

‎​লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানাকে ২০১৩ সালের আলোচিত পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ‎বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
‎​
‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎​
‎পাটগ্রাম থানার ওসি সংবাদমাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎​
‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।