সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আগামীকাল খুলনায় আসছেন | চ্যানেল খুলনা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আগামীকাল খুলনায় আসছেন

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি মাগরিব বাদ খুলনার দৌলতপুর পাবলা কবির বটতলা ময়দানে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও শহিদ শেখ রাসেল স্মৃতি চত্বর আয়োজিত প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় গোয়ালখালী নেছারিয়া কামিল মাদ্রাসা ও নেছারিয়া এতিমখানার যৌথ সভায় এবং মাগরিব বাদ নিজ বাসভবনে খুলনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২০ ফেব্রুয়ারি এশা বাদ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঐদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ২২ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনা সার্কিট হাউসে শশীভূষন মাধ্যমিক, শশীভূষন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শশীভূষন বিদ্যানিকেতনের বিষয়ে আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ২৩ ফেব্রুয়ারি আসর বাদ মহেশ^রপাশা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আওয়ামী লীগ নেতা মরহুম শেখ আলী হায়দারের দোয়া মাহফিলে যোগদান করবেন।

তিনি ২৪ ফেব্রুয়ারি বিকাল তিনটায় দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৫ ফেব্রুয়ারি এশা বাদ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।