সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছয় দিনের সফরে শুক্রবার খুলনা আসছেন | চ্যানেল খুলনা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছয় দিনের সফরে শুক্রবার খুলনা আসছেন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আগামীকাল (শুক্রবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১ মে (শনিবার) সকাল নয়টায় শহিদ হাদিস পার্কে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং সকাল ১১টায় বয়রা শ্রম অধিদপ্তর চত্ত্বরে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
তিনি ২ মে (রবিবার) বেলা আড়াইটায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালনা পরিষদের ভার্চুয়ালি সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ৩ মে (সোমবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে খালিশপুর থানায় আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ৪ মে (মঙ্গলবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে দৌলতপুর ও খানজাহান আলী থানার আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড এবং ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।