সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি :: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র ও তার স্ত্রী রূপা চৌধুরী, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী বেগম হাবিবুন নাহারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় আসরবাদ আল আরাফা ইহসানুল দারুল উলুম মাসরাসায় জেলা যুবলীগের সদস্য এসএম আশফাকুর রহমান রাজিবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা ও ইউপি সদস্য আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, আরাফাত প্লট মালিক সমিতির সহ-সভাপতি সোহেল আহম্মেদ, আশরাফ মুন্সি, আবুল কালাম মন্ডল, বাবুল মোল্লা, হারুন অর রশিদ, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা লাভলু খান, আব্দুর রহিম সরদার, মইন জোয়ার্দার, আসাদুজ্জামান, আবুল কালাম, মেহেদী হাসান, আব্দুর রহমান জাহাঙ্গীর, আক্তার আহম্মেদ সবুজ ও মিজানুর রহমান প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।