সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক । তিনি ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লবনচরা থানাধীন প্রস্তাবিত ওই জায়গা ঘুরে দেখেন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএমএ খুলনা শাখার সাধারন সম্পাদক ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা এর প্রকল্প পরিচালক ডা. মোঃ মেহেদী নেওয়াজ এবং খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ আলী আকবর টিপু উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মন্ত্রীর নিকট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৭০ একর ভূমি বরাদ্দের জন্য আবেদন জানান।
তিনি বলেন, খুলনার মাটির গুণগত মানের কারনে উক্ত স্থানে ৬ তলার অধিক উচ্চতর ভবন নির্মান ঝুঁকিপূর্ণ হবে মর্মে সয়েল টেষ্টিং রিপোর্ট পাওয়া গেছে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ৬ তলা করে প্রতিটি ভবন নির্মান করা এবং ময়ুর খালকে সংরক্ষণের মাধ্যমে ক্যাম্পাসে দৃষ্টিনন্দন জলাধার সৃষ্টি করার জন্য কমপক্ষে ৭০ একর ভূমি বরাদ্দ প্রয়োজন। এসময় মন্ত্রী তার কথা শোনেন এবং ৭০ একর ভূমি বরাদ্দের বিষয়টি দেখবেন বলে আশ^স্ত করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।