সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী’: স্পিকার | চ্যানেল খুলনা

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী’: স্পিকার

শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে গুম ও খুনে সম্পৃক্ত থাকার অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার লালমোহনের নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে শেখ হাসিনা সান্ত্বনা ও তাঁদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তাঁর দাবি, তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনাকে গুম-খুনের নির্দেশদাতা বলেও অভিযোগ করেন।

তিনি আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই ব্যক্তি মুক্ত হয়ে সংসদ সদস্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে স্পিকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ ও পর্দার অস্বাভাবিক দামের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাস আর চলতে দেওয়া হবে না।

তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহি ও ইনসাফ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চান স্পিকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘দেশ পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’: প্রধানমন্ত্রী

চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।