সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনার শাসনামলে একটি মানুষও খাদ্য ও বস্ত্রের অভাবে থাকবে না: সালাম মূর্শেদী | চ্যানেল খুলনা

শেখ হাসিনার শাসনামলে একটি মানুষও খাদ্য ও বস্ত্রের অভাবে থাকবে না: সালাম মূর্শেদী

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ অর্থ, খাদ্য ও বস্ত্রের অভাবে থাকবে না।

সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ‍্যে পাওয়া শুরু করেছে। দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার বিপুল পরিমাণ খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা দেওয়া দিয়ে যাচ্ছে।

‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র পক্ষ হতে আজ রোববার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে চার শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব এসহাক সরকার, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদর মিজানুর রহমান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, ইউপি সদস‍্য কামরূল সরদার, মোঃ শিমুল হোসেন,এস এম রিয়াজ, রাসেল, হিমেল,সাব্বির ও ময়না সুলতানা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।