সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ সোহেলের উদ্যোগে নগরীর শেখ পাড়া বাজার মোড়ে ইফতার বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেলের উদ্যোগে নগরীর শেখ পাড়া বাজার মোড়ে ইফতার বিতরণ

‘রোজাদার দের জন্য ইফতার’ শ্লোগান নিয়ে খুলনা মহানগরী জুড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক শেখ সোহেল এর উদ্যোগে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে শনিবার নগরীর শেখ পাড়া বাজার মোড় এলাকায় ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আরজুল ইসলাম আরজু, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজু রহরমান হাফিজ, মোহাম্মদ আলী, শওকত হোসেন, কবীর পাঠান, কে এম শাহিন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মীর মোঃ লিটন, সাবেক ছাত্রনেতা সবুজ হাজরা, পলাশ মন্ডল, অভিজিৎ পাল, ২০নং ওয়ার্ড যুবলীগ নেতা শওকত হাসান, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন লাবু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আলী আকবর, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজল পাঠান, সুমন তালুকদার, ই¯্রাফিল সরদার, জামাল সরদার, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।