সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরের নবনির্বাচিত কমিটির পরিচতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | চ্যানেল খুলনা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরের নবনির্বাচিত কমিটির পরিচতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি :: শেখ রাসেল শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরের নবনির্বাচিত কমিটির পরিচতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়। মুজগুন্নি কাজীপাড়ায় সাংস্কৃতিক সম্পাদক কাজী মিকুর বাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগরের নবনির্বাচিত কমিটির সভাপতি আনিছুর রহমান কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা সুলতানা, উপস্থাপনা করেন যুগ্ন সাধারন সম্পাদক নুর হাসান জনি। ঘরোয়া পরিবেশে পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে শুভেচ্ছা জানানোসহ অনুষ্ঠানটি উপভোগ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মোঃ মুজিবুর রহমান হাওলাদার । সাস্কৃতিক সম্পাদক কাজী মিকুর আয়োজনে খুলনা রেডিও বেতারের শিল্পিদের নিয়ে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক কাজী মিকু।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৮ই অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কমর্সূচির মধ্যে থাকবে দোয়া মহফিল, কেককাটা ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। এ সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরের সহ সভাপতি শেখ নুর উদ্দিন,নাহিদ রেজা রানা, সাংগঠনিক সম্পাদক মো: কলিন হোসেন আরজু, দপ্তর সম্পাদক মো: রায়হান মোল্লা, প্রচার সম্পাদক এস এম মিশকাতুল ইসলাম, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মো: শাহরিয়ার হাসান, কার্য নির্বাহি সদস্য শাহাবুদ্দিন মনির, শাহানা পারভীন, মো: আরিফ হোসেন, মো: সিয়াম শেখ, মুকিতুজ্জামান আরিফ, শেখ রিজাউল করিম, মুসফিকার শামস মেনান, মো: জহিরুল ইসলাম রাতুল, মো: তৌহিদুজ্জামান, মো: নাহিদ রেজা, আক্তার মায়ীশা প্রিয়াম, মো: হাফিজুর রহমান, শেখ রাকিবুল ইসলাম রাজু, জুয়েল, ফরিদ আহম্মদ সহ আরও অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।