সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুভেচ্ছা সফর শেষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ এর চট্টগ্রাম ত্যাগ | চ্যানেল খুলনা

শুভেচ্ছা সফর শেষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ এর চট্টগ্রাম ত্যাগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আগমনকারী যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ (HMS KENT) আজ সোমবার (১৮-১০-২০২১) চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজটিকে বিদায় জানান।

বাংলাদেশ সফরকালে জাহাজের অধিনায়ক কমান্ডার এম জে (ম্যাট্) সাইক্স Cdr M J (Matt) Sykes RN কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম, বানৌজা নির্ভীক, ওয়ার সিমেট্ট্রি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামস্থ বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

জাহাজটি বাংলাদেশের জলসীমা অতিক্রমকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা প্রত্যাশা তাদের বিদায় জানায়। উল্লেখ্য, ০৫ দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি গত ১৪ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশে আগমন করেছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।