সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোমনিতে গোয়ালঘরে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মুজুরের মৃত্যু | চ্যানেল খুলনা

শিরোমনিতে গোয়ালঘরে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মুজুরের মৃত্যু

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়ায় গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শিরোমণি উত্তরপাড়ার মৃত আব্দুল হাকিমের পুত্র স’মিল শ্রমিক মোঃ বাবু হোসেন (৪০) নিজ বাড়ির গোয়াল ঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শুক্রবার বাদ মাগরিব শিরোমণি বায়তুন নূর জামে মসজিদ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।