সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিরোমণি বাজারে খুলনা জেলা জামায়াতের লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

শিরোমণি বাজারে খুলনা জেলা জামায়াতের লিফলেট বিতরণ

খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। তিনি বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তবে সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদীসহ দলীয় নেতাকর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।