সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা প্রয়োজন : বেগম মন্নুজান সুফিয়ান | চ্যানেল খুলনা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা প্রয়োজন : বেগম মন্নুজান সুফিয়ান

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মন ও দেহ সুস্থ রাখে। সরকার চায় সকল শিক্ষার্থী যেন খেলার মাঠে আসে। এজন্য জেলা ও উপজেলাতে স্টেডিয়াম নির্মাণ করছে সরকার।
তিনি শুক্রবার রাত আটটায় খুলনা দৌলতপুর শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়, শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শশিভূষণ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য সারা জীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধু শোষনমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রত্যেকটি জনগণকে এক সাথে কাজ করার জন্য তিনি আহবান জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মধ্যডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ দাউদ হায়দার, শশিভূষণ বিদ্যানিকেতনের সভাপতি মোঃ শামসুল হক, শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। স্বাগত জানান শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা। এসময় শশিভূষণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রাধারাণী সরকার, শশিভূষণ শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আখতার ও তিনটি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।