সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”- কুয়েট ভিসি | চ্যানেল খুলনা

“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”- কুয়েট ভিসি

উৎসবমুখর পরিবেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। এ ধরণের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করে। আমরা চাই কুয়েটের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতেও শ্রেষ্ঠত্ব বজায় রাখুক।”

পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ ৪টি গ্রæপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে (৮ জানুয়ারি, বৃহস্পতিবার) মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি আগামী ১৩ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ও বিকেলে নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।