সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে। মানবিক গুণসম্পন্ন দক্ষ নাগরিকের মাধ্যমেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। শিক্ষার্থীদের নিজের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ (রবিবার) দুপুরে খুলনার ফুলতলা উপজেলায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) পরিদর্শনকালে ক্যাডেটদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এসকল কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশের মানুষের গড়আয়ু ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশ সময়ের সাথে নি¤œমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে আমাদের মাথাপিছু আয় ১২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আাগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি আত্মউন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। এসময় এমসিএসকে’র প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষতার সাথে দেশের সেবা করছে জেনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এর আগে প্রতিমন্ত্রী এমসিএসকে ক্যাম্পাসে পৌঁছালে ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন শেষে মোনাজাতে অংশ গ্রহণ করেন।

এ সময় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, এমসিএসকে’র উপাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ শফিকুল হক, এ্যাডজুটেন্ট (বয়েজ উইং) মেজর মোঃ জিয়াউর রহমান,এ্যাডজুটেন্ট (গার্লস উইং) ক্যাপ্টেন ফাবলিহা আনিকাসহ প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য, গণমাধ্যমকর্মী ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।