সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

শার্শায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর ২ টার দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।